মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে ২১ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৫৪ বার
প্রতিকী ছবি

বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে পনেরজন মারা গেছেন।

 

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮৮ জন।

 

সোমবার (০৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে পনেরজনের মৃত্যু হয়েছে । এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে।

 

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালে একজন, পটুয়াখালীতে দুইজন,ভোলায় একজন ও বরগুনায় দুইজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৩ জনে।

 

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৮৪ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯২ জন।

 

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৮৩ জন নিয়ে মোট ১৫ হাজার ৮৬৬ জন, পটুয়াখালীতে নতুন ৮৯ জন নিয়ে মোট ৫ হাজার ৩০০ জন, ভোলায় নতুন ১৩৭ জনসহ মোট ৫ হাজার ৮৪ জন, পিরোজপুরে নতুন ৩১ জনসহ মোট ৪ হাজার ৭৭৫ জন, বরগুনায় নতুন ৩২ জনসহ মোট ৩ হাজার ৩৪২ জন ও ঝালকাঠিতে নতুন ২৬ জন নিয়ে মোট ৪ হাজার ৩১৭ জন রয়েছেন।

 

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে পনেরজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৮৮৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৪১ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৮৮৪ জনের মধ্যে ১৩০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

 

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২১ জন ও করোনা ওয়ার্ডে ৬ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২২৭ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৩ জন করোনা ওয়ার্ডে এবং ১৫৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ১২ দশমিক ২৩ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

 

এদিকে বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মলয় কৃষ্ণ বড়াল জানান, তাদের হাসপাতালে ৩৯ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং করোনায় আক্রান্ত ২ জন রোগী গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com