রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

বরিশালে ১৫১ কেন্দ্রে দেয়া হবে করোনার টিকা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৩৪ বার
প্রতিকী ছবি

আগামীকাল বরিশালে ১৫১টি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্যবিভাগ। এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনের ৬৪ টি কেন্দ্রে এবং জেলার ১০ উপজেলায় ৮৭ টি কেন্দ্রে এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে।

 

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিটি বুথে ২০০ জন করে দেওয়া করা হবে প্রথম ডোজ টিকা।

 

শুক্রবার (০৬ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ ফয়সাল হাসবুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬৪ টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। যেখানে ১৮ হাজারের মতো নাগরিককে টিকা দেয়ার চিন্তাভাবনা রয়েছে। আর এ কার্যক্রমে স্বাস্থ্যকর্মীসহ আড়াইশত সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

 

এদিকে জেলার সিভিল ডাঃ মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলার সকল উপজেলায় মোট ৮৭ টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ অর্থাৎ মোট ২৬১ টি বুথ থাকবে, প্রতিটি বুথে ২ জন করে টিকা প্রদান কর্মী থাকবেন।

 

প্রতিটি বুথে একদিনে ২০০ জনকে টিকা দেওয়া হবে। এক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশন ব্যতিত জেলায় আাগামীকাল ৫২ হাজার ২ শত জনকে টিকা প্রদান করার কথা জানান সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com