শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালে হরিনের মাংস ও চামড়া সহ আটক ৪ জনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০০ বার
ফাইল ফটো

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের একটি হরিণের খামারে অভিযান চালিয়ে হরিনের প্রায় ৩৭ কেজি মাংস ও ৬ টি চামড়া উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামার মালিকসহ ৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।

আটকরা হলেন, খামারমালিক ও বেসরকারি সংস্থা ‘আলোশিখা সমাজ উন্নয়ন কেন্দ্রেরথ নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, খামারের অফিস সহকারী খোকন সরকার, নৈশ প্রহরী সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার। বিপ্লব সরকার পাশর্^বর্তী মাদারীপুরের ডাসার উপজেলার বসিন্দা। আর অপর তিনজন আগৈলঝাড়ার বাসিন্দা।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, জেমস মৃদুল হালদারের হরিনের একটি খামার রয়েছে। সেখানে হরিন পালন করতেন। আমাদের কাছে খবর আসে, জেমস মৃদুল হালদার হরিন জবাইয়ের পর মাংস ফ্রিজে সংরক্ষন রেখে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন।

 

এমন সংবাদের ভিত্তিতে জেমস মৃদুল হালদার হরিনের খামারে অভিযান চালানো হয়। সেখান একটি ফ্রিজ থেকে প্রায় ৩৭ কেজি হরিনের মাংস এবং খামার থেকে হরিনের ৬টি চামড়া উদ্ধার করা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, হরিণ হত্যা, এর দেহের অংশ সংরক্ষণ, পরিবহন ও কেনা-বেচা দন্ডনীয় অপরাধ।

 

সে কারনে খামার মালিক জেমস মৃদুল হালদার সহ সংশ্লিস্ট ৪ জনকে আটক করা হয়। আজ বেলা সাড়ে ১২ টার দিকে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরবর্তী ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com