শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালে সড়ক দূর্ঘটনায় দুই মৎস্য ব্যবসায়ী নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৮৬ বার
ফাইল ফটো

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিস এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত দুই মাছের পোনা ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। নিহত হলেন কালকিনি উপজেলার লক্ষীপুর পখিরা এলাকার আব্দুর রশিদের পুত্র বাদল সরদার (৪৫) এবং একই এলাকার ইয়াকুব মালের পুত্র লোকমান মাল (৪৩)।

আজ (২১ই) আগস্ট শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, শুক্রবার সকালে অটো ভ্যানে করে কালকিনি থেকে মাছের পোনা নিয়ে গৌরনদীর দিকে যাচ্ছিলেন মৎস্য ব্যবসায়ী বাদল ও তার সহকর্মী লোকমান।

 

পথিমধ্যে ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে পৌঁছলে পেছন থেকে একটি প্রাইভেটকার অটোভ্যানকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ওই দুই ব্যবসায়ী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করলে একইদিন চিকিৎসাধীন অবস্থা তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় দূর্ঘটনা কবলিত অটোভ্যান ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com