শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালে সড়কে গেল ৩ প্রান

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার

বরিশালে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

দল বেধে ঘুরতে বেড়িয়ে বাসে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন সহপাঠী স্কুলছাত্রের। শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  সন্ধ্যায় বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ।

তিনি জানান, দুর্ঘটনার পরে রুপাতলী বাস মালক সমিতির রাতুল-রোহান নামক পরিবহনটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সা‌ড়ে ৯ টার দি‌কে মারা গেছেন।

ঘটনাস্থলেই নিহত দুজন হলেন- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছে‌লে সিয়াম ও জয়দেব দাসের ছে‌লে চয়ন দাস। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাদের সহপাঠী রাব্বির।

নিহতের বন্ধু রাকিব ও তপু জানান, বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের আমরা দশম শ্রেণির ১৮ জন ছাত্র ৬টি মোটরসাইকেলে বরিশালে ঘুরতে আসি। ব্রিজে ওঠার সময় পেছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দেয়। এতে চয়ন ও সিয়াম ঘটনাস্থলেই মারা যায়।

প্রত্যক্ষদর্শী বরিশাল আমানতগঞ্চ বেলতলা এরঅকার রাকা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বাসটিকে ওভারটেক করছিলো। তখন বিপরীত দিক থেকে আরও একটি বাস এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বাসে পিষ্ট হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com