বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার

বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকায় পিতামাতার অত্যাচার থেকে রক্ষায় স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দুপুরে নিহতদের লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।

নিহতরা হচ্ছেন অটোচালক রাহাত ও তার স্ত্রী লামিয়া। এক বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, রাহাত ও লামিয়ার মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব ছিল না। তবে শ্বশুড়-শাশুড়ির সাথে লামিয়ার দ্বন্দ্ব লেগেই থাকতো।

এ কারনে লামিয়ার উপর শ্বশুড়-শাশুড়ি নির্যাতন চালাতো। এমনকি তারা দুইজনই হাত তুলতো বলে অভিযোগ পাওয়া গেছে।

এসব বিষয় নিয়ে সালিশী হলেও শ্বশুড়-শাশুড়ি কারনে-অকারনে তাদের নির্যাতন চালিয়ে আসছিল। পিতামাতা হওয়ায় রাহাতও তাদের কিছু বলতে পারতো না। সকলের ধারনা এসব বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাহাত তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

আজ সোমবার সকালে কক্ষের দরজা না খোলায় গ্রামবাসী এসে দরজা ভেঙ্গে বিছানার উপর লামিয়া এবং ফ্যানের সাথে রাহাতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধীদের জের ধরেই এমন ঘটনাটি ঘটেছে।

তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com