রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার

বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর বাটার গলি এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন আব্দুল মালেক। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৪ আগস্ট বিএনপি কার্যালয়ে ভাঙচুর, হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে ৩৮১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৬০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

চেয়ারম্যানের অতীত ও রাজনৈতিক পরিচিতি
আব্দুল মালেক হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ছিলেন। দলীয় পদ ছাড়লেও রাজনীতিতে সক্রিয় ছিলেন।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com