শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বরিশালে সাংবাদিক নঈম নিজামসহ ১১ জনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৬৫ বার

দেশ বরেণ্য সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজান ও বিশেষ প্রতিবেদক সাইদুর রহমান রিমনসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টায় নগরীর টাউন হল চত্ত্বরে আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।

 

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন বরিশাল’র সভাপতি সাইফুর রহমান মিরন, টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন সভাপতি গিয়াস উদ্দিন সুমন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো রাহত খান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সম্পাদক মুশফিক সৌরভ, বরিশাল প্রেসক্লাবের নির্বাহি সদস্য নুরুল আলম ফরিদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল প্রতিনিধি শাহিন হাফিজ, বাংলাদেশ বুলেটিন ব্যুরো প্রধান এম মনির হোসেন।

 

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক রাকিব ফয়সাল, বরিশাল তরুন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, কাউনিয়া থানা প্রেসক্লাবের সভাপতি জুয়েল রানা প্রমূখ। মানবন্ধন অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক এম আরিফুল ইসলাম।

 

প্রকাশ থাকে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের এমপি সামসুল হক চেধুরী নঈম নিজাম সহ ১১ সাংবাদিক’র বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com