বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে সাংবাদিক আলম রায়হানের উপর হমলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জাহিদ হোসাইন জুয়েল, বরিশাল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৮৭ বার

জেষ্ঠ্য সাংবাদিক ও বরিশালের স্থানীয় দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর টাউন হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আরিফ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বরিশালের দৈনিক দখিনের সময়’র সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সকল হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একই সাথে আগামী ১৭ অক্টোবর সাংবাদিক নির্যাতন আইন করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সারা দেশের প্রতিটি উপজেলা থেকে স্মারক লিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহম্মেদ আবু জাফর একথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এবং নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, মাছরাঙ্গা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান গিয়াস ‍উদ্দিন সুমন, সম্পাদক পরিষদ বরিশালের সহ-সভাপতি ও দৈনিক সকালের বার্তার প্রকাশক ও সম্পাদক শামীম আহসান, দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার সম্পাদক এস আলাল মিয়া, সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ন-সম্পাদক আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জনকন্ঠ’র বরিশাল ব্যুরো প্রধান খোকন আহম্মেদ হীরা, বরিশাল সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি এম জহির, ইংরেজী দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার বরিশাল ব্যুরো জিহাদ রানা, বরিশাল নিউজ ‍এডিটর কা‍উন্সিল ‍এর সহ-সভাপতি ও ঢাকা পোস্ট’র বরিশাল ব্যুরো সৈয়দ মেহেদী হাসান, দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো ফটো রিপোটার শামীম আহমেদ, বরিশাল নিউজ ‍এডিটর কা‍উন্সিল’র সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুন অর রশিদ নোমানী, সাধারন সম্পাদক মামুন অর রশীদ, বরিশাল ফটো সাংবাদিক পরিষদ’র সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা, বরিশাল অনলাইন রিপোটার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান, বরিশাল তরুন সাংবাদিক ঐক্য পরিষদ’র সভাপতি শহিদুল ইসলাম, আনন্দ বার্তার যুগ্ম বার্তা সম্পাদক জাহিদ হোসাইন জুয়েল।

 

এছাড়াও বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির এই প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, আমার সংবাদ পত্রিকার বরিশাল ব্যুরো জহির খান, বরিশাল সাংবদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফসার উদ্দীন, হুমায়ন কবির রোকন, সাংগঠনিক সম্পাদক এম আর মন্টু, যুগ্ন-সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাক এআর শুভ, প্রচার সম্পাদক লিটন বায়েজিত, নির্বাহী সদস্য এম আরিফুল ইসলাম, রিয়াজ পাটোয়ারী, দৈনিক হিরন্ময় পত্রিকার যুগ্ন-বার্তা রিয়াজ আকন, দৈনিক সুন্দর বন পত্রিকার বার্তা সম্পাদক মিজান পলাশ, কমিটির সদস্য মেহেদী তামিম, বেল্লাল হোসেন, রিপোর্টার ইমরান হোসেন।

 

এদিকে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ গনসংহতি আন্দোলনের বরিশাল জেলা সভাপতি দেওয়ান রশিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র বরগুনা জেলার সভাপতি মাহবুবুল আলম মান্নু, ভান্ডারিয়ার সহ-সভাপতি জাকির হোসেন কাজী, ফোরামের নেতা এমদাদুল হক স্বপন, মেহেন্দীগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি দেওয়ান মনির, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী সৈকত, বাকেরগঞ্জ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউল হক আকন, পিরোজপুর ইন্দুরকানী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল কালাম, বিএমএফএস’র মাদারীপুর শিপচর উপজেলা সাধারন সম্পাদক আপুর্ব চৌধুরী জয়, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রুমান জোমাদ্দার, এছাড়াও উজিরপুর উপজেলা রিপোর্টার ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগঞ্জ কমিটি, আগৈলঝাড়া প্রেস ক্লাব, বাবুগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সাংবাদিকরা এ প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন।

 

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তাঁর পত্রিকা অফিসে ঢুকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এঘটনায় বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com