মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

বরিশালে শ্যামলীর চাপায় নিহত ২

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৮০ বার
ফাইল ফটো

বরিশাল ঢাকা মহাসড়কের রহমতপুরে বাসচাপায় ফজলুল হক (৬৫) ও তার স্বজন পলি আক্তার (৩৫) ভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ ভ্যানচালক গুরুত্বর আহত হয়েছেন।

আজ রবিবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২ টার দিকে রহমতপুর ব্রিজ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের মানিককাঠী গ্রামের বাসিন্দা।

এদিকে এ ঘটনায় পলি আক্তারের ৪ বছর বয়সীর ছেলে তাওহীদ ও ভ্যানের চালক জয়নাল খানকে (৪৫) গুরুত্বর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কুয়াকাটা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস রহমতপুর ব্রিজ এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানটি মানিককাঠী থেকে রহমতপুর স্ট্যান্ডে আসছিলো। এতে ঘটনাস্থলেই পলি আক্তার ও তার স্বজন ফজলুল হক নিহত হয়। এছাড়া আহত দুই জনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল বারী বলেন, ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com