বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে শহরে ৬টি কেন্দ্রে মডার্নার টিকা প্রদান শুরু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৮৫৭ বার

বরিশালে ৬টি কেন্দ্রে মডার্নার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে । এছাড়াও ঈদের পর ৩০টি ওয়ার্ডে টিকা প্রদানের প্রস্তুতি অস্টাজেনেকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরাও মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

 

নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আজ মঙ্গলবার (13 জুলাই) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এসময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. তৈয়বুর রহমান এবং সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান শুরু হওয়ার আগেই ওই কেন্দ্রসহ নগরীর ৬টি টিকাদান কেন্দ্রে লাইনে দাড়ায় বিপুল সংখ্যক মানুষ। তারা নিজে এবং অপরকে সুরক্ষিত করতে টিকা নেওয়ার কথা জানান। মডার্না টিকার প্রথম ডোজ নেয়া জনসাধারণ যথাসময়ে দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করার দাবী জানিয়েছেন।

 

যারা আজ মডার্নার টিকা নিয়েছেন তারা কোন পার্শপ্রতিক্রিয়ায় আক্রান্ত হননি বলে জানিয়েছেন। উদ্বোধনের পর সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আপাতত নগরীর ৬টি কেন্দ্রে মডার্না টিকাদান শুরু হয়েছে। পর্যাপ্ত ভায়েল পেলে ঈদের পর নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এই লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

 

এদিকে, অস্টাজেনেকা (কোভিড শিল্ড) টিকার প্রথম ডোজ নেওয়ার পর যারা দ্বিতীয় ডোজ নিতে পারেননি তারাও মডার্নার টিকা দ্বিতীয় ডোজ হিসেবে গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. তৈয়বুর রহমান।

 

আমানগতগঞ্জ হোলিং বেরী রেড ক্রিসেন্ট হাসপাতাল, নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কাউনিয়া নগর মাতৃসদন কেন্দ্র, নগরীর কালীজিরা বেসরকারী সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতাল, নগরীর সদর রোডের বিসিসি’র এনক্স ভবন এবং নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

 

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, প্রথম দফায় আসা মডার্নার ভায়েল দিয়ে ১৩ হাজার ২০০ মানুষ টিকা নিতে পারবে। এর আগে আসা চীনের সিনোফার্মার টিকা দিতে পারবে ৭০ হাজার ৮০০ মানুষ। কোভিড শিল্ডের (অস্টাজেনেকা) প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নিতে পারেননি ২২ হাজার ১১৩ জন মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com