বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৮২১ বার
ফাইল ফটো

বরিশালে এক দিনে ৭১৪ জনের নমুনা পরীক্ষা ২৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৩ শতাংশ। প্রায় ৩৫ শতাংশ যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১৩৪ জন।

এছাড়া এই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জন এবং বরিশাল জেলায় ১ জন করেনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১২ ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৮ হাজার ১৩৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৫ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১১১ জন নিয়ে মোট ৭ হাজার ৯৮৯ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট ২৫০৩ জন, ভোলা জেলায় নতুন ৮ জনসহ মোট ২০৬৮ জন, পিরোজপুর জেলায় নতুন ৫৬ জন নিয়ে মোট ২৩৩১ জন, বরগুনা জেলায় নতুন ২৩ জন নি‌য়ে মোট আক্রান্ত ১৪৬৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৩২ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭৮ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৩৯ জনের মধ্যে ৪৩ জনের কোভিড টেষ্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

একদিনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৩ জন করোনা পরীক্ষা করা হয়। যারমধ্যে ৫৩.৩৬ শতাংশ পজেটিভ শনাক্তের হার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com