সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে রনি হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ২৮৬ বার

বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর রবিউল ইসলাম রনি মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম মামুন ওরফে হাত কাটা মামুন ওরফে মামুন মেম্বার ও তার সহযোগী আসামি আফদু হাওলাদার ওরফে আবদুর রবকে নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮।

বেলা ১২ টায় বরিশাল নগরীর রুপাতলিতে র্যাব -৮ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং করেন অধিনায়ক জামিল হাসান।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল শনিবার (৩০ এপ্রিল) ভোর রাতে নারায়নগঞ্জের রূপগঞ্জে অভিযান চালায়।

এসময় বরিশালের বাকেরগঞ্জের চাঞ্চল্যকর রবিউল ইসলাম রনি মোল্লা হত্যা মামলার আসামি মামুন ও তার সহযোগী আবদুর রবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন মেম্বার এর বিরুদ্ধে অন্তত ২২ টি মামলা রয়েছে।

এছাড়া আবদুর রব এর বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। এদের বিরুদ্ধে জমি দখল,চাদাবাজী ও বালু উত্তোলনসহ একাধিক অভিযোগ রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানান অধিনায়ক এডিশনাল ডিআইজি জামিল হাসান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরিশাল র্যাব-৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বাকেরগঞ্জের সোনাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি মোল্লাকে মেম্বার মামুন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনার নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com