মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ২ জন ব্যক্তি আটক ৮২ টি মামলায় ২ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১৯৭ বার

আজ ২৬ জুলাই সোমবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে ১৪ দিনের বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে।

 

লকডাউন এর চতুর্থ দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল জেলা ও মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৫ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

 

২ জন ব্যক্তিকে সাময়িক ভাবে আটক করা পাশাপাশি বরিশাল জেলায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ৮২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ২ লক্ষ ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ২ জন ব্যক্তিকে সাময়িক ভাবে আটক ৪০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ১ লক্ষ ৩৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।

 

এদিকে সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর উপস্থিতিতে তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর, মহিউদ্দিন আল হেলাল ও মোঃ আতাউর রাব্বি এর নেতৃত্বে নগরীর শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

 

এসময় ঔষধ আইন, ১৯৪০ এর ধারা ১৮ এর উপধারাসমূহ লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুনোমোদিত ঔষধ বিক্রয় করায় বরগুনা মেডিকেল হল কে ২০ হাজার টাকা, মেসার্স পলি মেডিকেল কে ১০ হাজার টাকা, জাহানারা মেডিকেল হল কে ৩০ হাজার টাকা, মহাসিন মেডিকেল হল কে ৩০ হাজার টাকা এবং রূপালী মেডিকেল হল কে ১০ হাজার টাকা।

 

 

সর্বমোট ৫ টি ফার্মেসীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

 

 

পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ৯ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৪২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ৬৪ হাজার টাকার জরিমানা আদায় করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com