বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে মৃত্যু-১৪, শনাক্ত ৭৭৩ জন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৬৮ বার

বরিশাল বিভাগে নতুন করে ৭৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি একই সময় করোনায় আক্রান্ত হয়ে নয়জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

 

বুধবার (৪ আগস্ট) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পাঁচজনের মধ্যে বরিশাল জেলায় একজন, পটুয়াখালীতে একজন, ভোলায় দুইজন ও ঝালকাঠিতে একজন রয়েছেন।

 

এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে। অপরদিকে করোনায় নতুন আক্রান্ত ৭৭৩ জনকে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৪০ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯৮০ জন। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ৩৩৭ জন, পটুয়াখালীতে ৯৭ জন, ভোলায় ১৮২ জন, পিরোজপুরে ৪৭ জন, বরগুনায় ৬৪ জন ও ঝালকাঠিতে ৪৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com