বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে মায়ের আগে মেয়ের জন্ম!

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪১২ বার

মায়ের জন্মের ২ বছর ৮ মাস ৬ দিন আগে মেয়ের জন্ম হয়েছে। অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে বরিশাল শহরে। তবে বাস্তবে নয়, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রে মায়ের চেয়েও বেশি বয়স দেওয়া হয়েছে মেয়ে সুমী তালুকদারের।

 

এ কারণে ৩৪ বছর বয়সেই তাকে অবসরে যেতে বলছে চাকরিদাতা প্রতিষ্ঠান। অকালে চাকরি থেকে অবসর নিতে হবে এমন আশঙ্কায় দিন কাটছে তার। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ওই পরিবার। জাতীয় পরিচয়পত্রে উল্লেখ করা ‘ভুল’ বয়স সংশোধনের জন্য তার স্বামী নগরীর বরফকল বস্তির কবির তালুকদার একাধিকবার উপজেলা নির্বাচন অফিস, এমনকি নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আবেদন করেও কোনো ফল পায়নি।

 

নগরীর ১০ নম্বর ওয়ার্ডের সেবা ক্লিনিক গলির বাসিন্দা মৃত আবুল সিকদারের মেয়ে সুমী আক্তাররের বিয়ে হয় ১৯৯৯ সালে। তখন তার বয়স ছিল ১৬ বছর। এখন তার দুই ছেলে-এক মেয়ে। জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ দেখানো হয়েছে ১৯৬২ সালের ২১ সেপ্টেম্বর। সে অনুযায়ী এখন তার বয়স প্রায় ৫৯ বছর ১ মাস ২২ দিন।

 

অথচ তার মা মাকসুদা বেগমের জন্ম তারিখ ১৯৬৫ সালের ১৫ জুলাই। সে অনুযায়ী সুমীর মায়ের বয়স ৫৬ বছর ৩ মাস ২৮ দিন। অর্থাৎ মায়ের চেয়ে মেয়ের বয়স ২ বছর ৮ মাস ৬ দিন বেশি। বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, মায়ের জন্মের আগে মেয়ের জন্ম তারিখ অযৌক্তিক। এমন ঘটনা তার নজরে এলে কিংবা কেউ আবেদন করলে যাচাই-বাছাই করে সেটা সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করে দেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com