রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বরিশালে ভ্যানের নিচে চাঁপা পড়ে ব্যবসায়ী নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৮ বার
ফাইল ফটো

ব্যাটারিচালিত ভ্যানযোগে সোমবার (১৬ জুন) দুপুরে পাইকারী মালামাল নিয়ে ফিরছিলেন ব্যবসায়ী মতিয়ার রহমান বিশ্বাস (৪০)। পথিমধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট পূর্বপাড় বেইলী ব্রিজে ওঠার সময় চাকা ভেঙ্গে ভ্যানের নীচে চাঁপা পরে গুরুত্বর আহত হন ব্যবসায়ী মতিয়ার রহমান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মতিয়ার রহমান বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত ব্যবসায়ী মতিয়ার রহমান বিশ্বাস উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মাজেদ বিশ্বাসের ছেলে ও সাতলা বাজারের ব্যবসায়ী।

আগৈলঝাড়ার পয়সারহাট বন্দরের ব্যবসায়ীদের বরাত দিয়ে থানার ওসি মো. অলিউর রহমান বলেন, সোমবার দুপুরে পয়সারহাট বন্দর থেকে পাইকারী মালামাল ক্রয়ের পর ব্যাটারিচালিত ভ্যানযোগে উজিরপুরের সাতলা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন মতিয়ার রহমান বিশ্বাস।

পথিমথ্যে পয়সারহাট পূর্বপাড় বেইলী ব্রিজে ওঠার সময় ভ্যানের চাকা ভেঙ্গে নীচে চাঁপা পরে ব্যবসায়ী মতিয়ার রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মতিয়ার রহমান বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com