বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে ব্যবসায়ীকে পিটিয়ে আহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৯৫ বার

তুচ্ছ ঘটনার জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের দুইজন ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকালে হামলাকারীদের বিচার দাবিতে ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বন্দরের ব্যবসায়ীরা।

হামলায় আহত ওই বন্দরের ফাহিম হার্ডওয়ার স্টোরের মালিক মো. মান্না অভিযোগ করে বলেন, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে রবিবার (২২ জুন) দিবাগত রাতে বন্দরের ফল ব্যবসায়ী পিয়াল হোসেনকে মারধর করে সরিকল ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর হোসেন মৃধার ছেলে যুবদল কর্মী পলাশ মৃধা ও তার সহযোগিরা।

এ ঘটনার প্রতিবাদ করায় তাকে (মান্না) পিটিয়ে আহত করে পলাশ ও তার সহযোগিরা দোকানের ক্যাশ থেকে দুই লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় বন্দরের ব্যবসায়ীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত ব্যবসায়ী মো. মান্না আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে বন্দরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

তবে হামলা ও টাকা লুটের অভিযোগ অস্বীকার করে পলাশ মৃধা বলেন, রাজনৈতিকভাবে আমাদেরকে কোনঠাসা করতে স্থানীয় একটি গ্রুপ নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে। আমরা ষড়যন্ত্রের শিকার।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com