বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে বাস শ্রমিকদের মারধরের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৬২ বার

আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে ব‌রিশাল নগ‌রের রুপাতলী‌তে দুই গ্রুপ শ্রমিকদের সংঘর্ষের ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে।

 

জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাই‌ক্রোবাস শ্রমিক ইউনিয়‌নের একাংশের সাধারণ সম্পাদক আহম্মদ শাহরিয়ার বাবু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় অপর কমিটির সভাপতি সুলতান মাহমুদসহ ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।

 

বৃহষ্পতিবার কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান,শ্রমিকদের মারধরের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। আর এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করা হলেও আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

 

উল্লেখ্য আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে ব‌রিশাল নগ‌রের রুপাতলী‌তে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে দুই গ্রুপ শ্রমিকদের মাঝে মারামারি ও  সংঘর্ষের ঘটনা ঘটলে বাস চলাচল বন্ধ হয়ে যায়।। এরপর দীর্ঘ পৌন ৪ ঘন্টা পর দক্ষিনাঞ্চলের ১৭ রুটে বাস চলাচল শুরু হয়েছে।

 

উল্লেখ্য, সম্প্রতি ব‌রিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাই‌ক্রোবাস শ্রমিক ইউ‌নিয়‌নের দু‌টি ক‌মি‌টি নতুনভা‌বে গ‌ঠিত হয়। যার একটির সভাপতি সাবেক শ্রমিক নেতা সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক স‌হিদুল ইসলাম টিটু। অপর কমিটির সভাপতি বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প‌রিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক আহম্মদ শাহা‌রিয়ার বাবু।

 

সাধারণ শ্রমিকরা জানি‌য়ে‌ছেন,এ কমিটি দুটি গঠনের পর থেকেই শ্রমিক নেতাদের মাঝে বিভিন্ন সময়ে ছোটখাটো মারামারি ও উত্তেজনাকর পরিস্থিতির ঘটনা ঘটে। আজ বৃহষ্পতিবার সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে টা‌র্মিনাল ভব‌নের নীচতলায় কাউন্টা‌রের সাম‌নে দুই গ্রুপ শ্রমিক‌দের সা‌থে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। এরপরপরই গোটা বাস টা‌র্মিনাল এলাকায় উ‌ত্তেজনা ছ‌ড়ি‌য়ে প‌রে এবং বাস চলাচল বন্ধ হ‌য়ে যায়।

 

তবে ‌পরিমল চন্দ্র দাস ও আহম্মদ শাহা‌রিয়ার বাবু নেতৃত্বাধীন কমিটির নেতারা জানিয়েছেন তাদের শ্রমিকদের ওপর সুলতান মাহমুদের লোকজন হামলা চালিয়েছে। আর সুলতান মাহমুদ এ অভিযোগ অস্বীকার করেছেন।

 

এদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আহম্মদ শা‌হরিয়ার বাবু জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার ঘটনায় মামলার পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। পুলিশ প্রশাসন শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে।

 

আর দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে বলেও  হুশিয়ারী দিয়েছে শ্রমিক নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com