শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ বার

নানা আয়োজনের মধ্যদিয়ে আজ শুক্রবার নগরী ও জেলার উপজেলাগুলোতে উদযাপিত হয়েছে পার্বত্য শান্তি চুক্তি দিবস।

সকাল সাড়ে নয়টায় নগরীতে আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম সূচনা হয়।

পরবর্তীতে পর্যায়ক্রমে দলীয় পতাকা, বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকেলে দিবসটি উপলক্ষ্যে নগরীর সিটি কর্পোরেশনের মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববির ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিস।

উদ্ভোধক ছিলেন বিসিসির মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তৎকালীন শান্তি বাহিনীর নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তৎকালীন চীফ হুইপ বর্তমান মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি ও পরীবিক্ষন কমিটির আহবায়ক বঙ্গবন্ধুর ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেন। ওই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধের মাধ্যমে শান্তির সুবাতাস বইতে শুরু করে। যা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তিচুক্তি নামে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com