শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বরিশালে পরিমাপে কম জ্বালানী তেল দেয়ায় দুই পাম্পকে জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৬৭ বার

ভোক্তা পর্যায়ে পরিমাপে কম জ্বালানী তেল সরবরাহ করায় বরিশালে ২ টি পেট্রোলপাম্প কে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহষ্পতিবার (২১ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া কর্তৃক অভিযানে এ জরিমানায।

 

তারা জানান, বরিশাল নগরের নথুল্লাবাদ ও ঢাকা-বরিশাল হাইওয়ে এলাকায় ৬ টি পেট্রোল পাম্পে বাজার তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় পাঁচ লিটার অকটেনে ২৫০ মি.লি.কম সরবরাহ করার অপরাধে নথুল্লাবাদ এলাকার ইসরাইল তালুকদার পেট্রোল পাম্পকে ৪০ হাজার টাকা এবং পাঁচ লিটার অকটেনে ১৫০ মি.লি.কম সরবরাহ করার অপরাধে এয়ারপোর্ট থানাদীন তিলক কলাডেমা এলাকার সারা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

 

এছাড়া নগরের কাশিপুর এলাকার সুরভী পেট্রোল পাম্প,রাব্বি ফিলিং স্টেশন, ইউনিক ফিলিং স্টেশন ও বরিশাল অটোস ফিলিং স্টেশনে সঠিক পরিমাপে জ্বালানী তেল সরবরাহ করার প্রমাণ পাওয়া যাওয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়।

 

অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ান বরিশালের একটি টিম এবং ক্যাব সদস্য জনাব জাহাঙ্গীর মোল্লা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com