বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার

যাত্রীবাহি পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শাকিল হোসেন (৩৫) নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায়। নিহত শাকিল পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের মোস্তফা হাওলাদারের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাকিল গুরুত্বর আহত হয়।

তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, দূর্ঘটনা কবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com