বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরিশালে নির্বাচনে সমস্যা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে : বিএমপি কমিশনার

বরিশাল ব্যুরো
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৮৮১ বার

আগামীকাল ২১ জুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারী এবং অনাকাঙ্খিত ব্যক্তিদের কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

 

বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউপি নির্বাচনে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেডে এই হুঁশিয়ারি দেন তিনি। আজ রবিবার সকাল ১০টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইনের ড্রিল শেডে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আইনি শক্তি অসীম। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কোনো ক্রমেই দুর্বল ভাবলে চলবে না।

 

পুলিশের প্রধান কাজ নির্বাচনের দিন জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রিজাইডিং কর্মকর্তাদের পাশে থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। কোনো কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হলে কিংবা নিরপেক্ষ পরিবেশে কেউ বিঘ্ন সৃষ্টি করলে তাদের কঠোর হস্তে দমন করতে হবে।

 

এসময় অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, উপ-কমিশনার মো. মোকতার হোসেন, উপ-কমিশনার মো. মনজুর রহমান, উপ-কমিশনার খান মুহাম্মদ আবু নাসেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com