বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং এ জেলা প্রশাসকের

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার

বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং এ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।

আজ (২৩ অক্টোবর) বুধবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন।

এসময় তিনি বাজার রোডে অবস্থিত বরিশাল নগরীর সর্ববৃহৎ পাইকারি বাজার পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্রেতা ও বিক্রেতাদের সাথে বাজারের বিভিন্ন বিষয়ে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা প্রশাসকের কার্যালয় এর
সহকারী কমিশনার মো: রবিউল হাসান ভূঁইয়া ও মো: আবু জাফর মজুমদার, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল সুমি রাণী মিত্র, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধিসহ আরও অনেকে।

পরিদর্শন কালে তারা কৃষিপণ্য বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন, ভাউচার সংরক্ষণসহ নির্ধারিত মূল্যের পণ্য বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করেন এবং পাশাপাশি ক্রেতাদের সামনে আইনের বিষয়গুলো তুলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com