রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে নবজাতকের লাশ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৪০ বার

বরিশাল নগরীর বান্দ রোডের ব্যাপ্টিমিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনের রাস্তার পাশের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ (১৯ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১ টার দিকে রাস্তার পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

কোতয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাপ্টিমিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনের বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আ: মালেক রাস্তার ময়লা আবর্জনা পরিস্কার করার সময় তার চোখে পড়ে একটি কার্টুন।

 

পরে তিনি কার্টুনটি খুলে দেখতে পান একটি মৃত নবজাতকের লাশ। পরে ঘটনা স্থানে থাকা ট্রাফিক পুলিশের এটি এস আই কালামকে বিষয়টি জানালে তিনি তৎক্ষনিক বরিশাল কোতয়ালী মডেল থানায় বিষয়টি অবহিত করেন।

 

কোতয়ালী থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।

কোতয়ালী থানার এস আই ডুমল জানান, জানান ব্যাপ্টিমিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনের রাস্তার পাশে একটি কার্টুনে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ পরে থাকতে দেখে পরিচ্ছন্নতাকর্মীর তাকে জানালে তিনি থানায় খবর দেন।

 

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে কে বা কারা লাশটি ফেলে রেখে যায়।

 

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি কার্টুনে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পরিচ্ছন্নতাকর্মী ও ট্রাফিক পুলিশ বিষয়টি জানালে পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি।

 

এ বিষয়ে তদন্ত করে দেখা হবে। ওসি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com