মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশালে তরুরীকে ধর্ষণের পর হত্যা,লাশ গুম, দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার

বরিশালের হিজলা উপজেলায় এক তরুনীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামীর মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

আজ সোমবার দুপুরে আসামীদের উপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাঃ রকিবুল ইসলাম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি  আসামীদের এক লক্ষটাকা জড়িমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, কবীর আকন ও জব্বার বেপারি।

এরা বরিশালের হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মোখলেচুর রহমান বাচ্চু জানান, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামে খাদিজা নামের ওই তরুনীকে বাড়ী যাওয়ার পথে পাশের একটি বাগানের মধ্যে নিয় ধর্ষণ করে আসামীরা।

ধর্ষনের পর তাকে হত্যা ও পরে লাশ গুম করতে খালের ডুবিয়ে রাখা হয়। এঘটনায় খাদিজার মামা মোক্তার হোসেন রাড়ী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ খাল থেকে তরুনীর লাশ উদ্ধার করে।

ঘটনার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্যশিট প্রদান করে। আদালত ১৮ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আজ এ রায় প্রদান করে। দির্ঘ ১২ বছর পর চাঞ্চলকর ধর্ষণ ও হত্যার ঘটনায় এরায় প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com