শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে ডা: সিরাজুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৮০ বার

বরিশাল নগরীর অতি পরিচিত মুখ, শেরই-বাংলা মেডিকেল কলেজের এ্যানাটমি বিভাগের শিক্ষক, বরিশাল জেলা কমিউনিটি পুলিশিংএর সদস্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা: সিরাজুল ইসলাম ওরফে (চান্দু ভাই) ডাক্তারের নামাজে জানাজা আজ শুক্রবার (৬ই) আগস্ট জুম্মাবাদ নগরীর গোরস্থান রোড জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

‍উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বরিশালের প্রখ্যাত চিকিৎসক ডা. খাদেম হোসেন এর ছেলে। ছয় ভাই এবং পাঁচ বোনের মধ্যে তিনিই সর্বজ্যেষ্ঠ। তাঁর একমাত্র পুত্র একজন চিকিৎসক এবং মেয়ে কানাডা প্রবাসী। এছাড়াও তিনি মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বরেণ্য এই চিকিৎসকের মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

মরহুমের মামাতো ভাই শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম জাকির হোসেন জানিয়েছেন, ‘আজ নগরীর গোরস্থান রোড জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এরপর মুসলিম গোরস্থানে স্ত্রীর কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘গত ২৭ জুলাই দুপুরে জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ডাক্তার সিরাজুল ইসলামকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

 

নগরীর জিয়া সড়ক এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা. সিরাজুল ইসলাম আমৃত্যু মানুষের সেবা দিয়ে গেছেন। দীর্ঘ ২৫-৩০ বছর তিনি জিয়া সড়ক এবং হিজলা-মুলাদী উপজেলার মানুষকে নির্লোভ চিকিৎসা সেবা দিয়েছেন। যার সাধ্য আছে তার কাছ থেকেই কেবল ভিজিট রাখতেন।

 

তাও নির্ধারিতভাবে নয়, যতটুকু সম্ভব ততটুকুই রেখেছেন। আর না দিলে নয়। কথিত রয়েছে ডা. সিরাজুল ইসলাম অসহায় এবং গরীব রোগীদের বিনা টাকায় চিকিৎসা দিয়েছেন। পাশাপাশি ওই রোগীর চিকিৎসা সহায়তার নিজের পকেটের টাকা দিয়েও ওষুধ কিনে দিতেন। এ কারণেই তিনি গরীবের ডাক্তার নামের খেতাব পান।

 

মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছেন, ডা. সিরাজুল ইসলাম নগরীর জিয়া সড়ক ছাড়াও নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে আজাদ অপটিকস্-এ চেম্বার করতেন। অসুস্থ হওয়ার দিনেও তিনি ২০ জন অসহায় এবং গরীব মানুষের চিকিৎসা দিয়েছেন। ওইদিন চিকিৎসা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com