বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ বার

ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি ও একটি পিকআপসহ পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলার গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো-গৌরনদীর পিঙ্গলাকাঠি গ্রামের মৃত খালেক সরদারের ছেলে আল আমিন (৩৭), যশোরের কোতয়ালী থানাধীন আশ্রমরোড শংকরপুর এলাকার মৃত আনোয়ারুল ইসলাম আনারের ছেলে রিয়াজ হোসেন হৃদয় (৩০), একই এলাকার মৃত লোকমান হাওলাদারের ছেলে ইয়াছিন আরাফাত (২৭), বরিশাল বন্দর থানার কাউয়ারচর এলাকার মৃত আশরাফ আলী খানের ছেলে আসাদুজ্জামান তুহিন খান (৪৮) ও তার সহদর জীবন খান (৩৬)।

ওসি আরও বলেন, অভিযানের সময় রাজিব হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ডাকাত পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।

এজাহারে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার জনৈক জিন্নাত আলী হাওলাদারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে থানার টহল পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্টো ন-১২-২২০৬) ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com