মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৪ উদযাপন, দুর্গাসাগর দিঘিতে দৃষ্টিনন্দন প্যাডেল বোট উদ্বোধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার

পর্যটন শান্তির সোপান এই স্লোগান নিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

সেখানে অতিথিরা বিশ্ব পর্যটন দিবস এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এরই ধারাবাহিকতায় বিকাল ৪ টায় বরিশালের জেলার অন্যতম পর্যটন কেন্দ্র নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দুর্গাসাগর দিঘিতে আগত দর্শনার্থীদের জন্য দিঘিকে অধিকতর আকর্ষণীয় করে গড়ে তুলতে দৃষ্টিনন্দন ২টি প্যাডেল বোট এর উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এসময় জেলা প্রশাসক দুর্গাসাগর দিঘিসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানকে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল উপমা ফারিসা, বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com