বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে জাতীয় শোক দিবস পালিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২২৫ বার

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলগুলো পালন করছে নানান কর্মসূচি। আজ রোববার (১৫ আগস্ট) সকাল ৬ টা ২০ মিনিটে নগরের সদর রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 

এসময় তার সাথে মহানগর আওয়ামীলীগের সভাপতি এম জাহাঙ্গিরসহ নেতা-কর্মী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মহানগর আওয়ামী লীগের ৩০ টি ওয়ার্ডের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

 

এছাড়া সকাল ৯ টার দিকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অপরদিকে সকাল সাড়ে ৮ টা থেকে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে সংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

 

এদিকে সকাল সাড়ে ৬ টা থেকে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের মুর‌্যালে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা অর্পণ করেন।

 

জেলার সকল উপজেলা ও নগরের বিভিন্ন ওয়ার্ডে দোয়া মাহফিল ও  কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com