সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

বরিশালে চাচাকে পিটিয়ে রক্তাক্ত জখম করছে ভাতিজা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬৬ বার

চাচাকে পিটিয়ে রক্তাক্ত জখম করছে আপন ভাতিজা। গুরুত্বর অবস্থায় চাচা মোস্তফা হাওলাদারকে (৬৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে।

গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামের মৃত ফজলে করিম হাওলাদারের ছেলে ব্যবসায়ী মোস্তফা হাওলাদার অভিযোগ করেন, পৈত্রিক হিসেবেপ্রাপ্ত তার অংশের সম্পত্তি দীর্ঘদিন থেকে অপর ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শামসুল হক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার জবর দখলের চেষ্টা করে আসছিলো।

এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে রবিবার দিবাগত রাতে বন্দরের মন্দির গলিতে বসে পরিকল্পিতভাবে রাসেল তার (মোস্তফা) ওপর আকস্মিকভাবে হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

মোস্তফা হাওলাদার আরও জানান, হামলার সময় তার চিৎকারে বন্দরের লোকজন এগিয়ে আসলে হামলাকারী রাসেল পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত রাসেল হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com