বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে ফাঁসির আদেশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার
বরিশালে গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় দেন।
রায় ঘোষনার সময় ২ আসামিই শয়ন চন্দ্র শীল ও সুমন ফকির আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী বলেন, ২০২২ সালের ১৩ জানুয়ারী সকালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ভূতেরদিয়া গ্রামের মৃত হারুন হাওলাদারের স্ত্রী মরিয়ম বেগমের মরদেহ স্থানীয় সন্ধা নদী থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় মরিয়ম বেগমের ছেলে মোঃ ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
ওই মামলায় তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০২৩ সালে একই এলাকার শয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে অভিযুক্ত করে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে এমন তথ্য সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।
আদালত সকল স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com