শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বরিশালে খেয়াঘাটে ভাড়া বিরোধে ট্রলার চালককে মারধর; নেতৃত্বে শীষ মামুন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৫৯ বার

বরিশাল নগরী সংলগ্ন বেলতলা-চরমোনাই খেয়াঘাটে মাত্র তিন টাকা ভাড়া কমানোকে কেন্দ্র করে এক ট্রলার চালককে মারধর করেছে স্থানীয় ইউপি সদস্য ও তার লোকজনে।

এ ঘটনায় আজ সোমবার ভোর থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত খেয়া ট্রলার চলাচল বন্ধ রেখে প্রতিবাদ করেছেন অপর ট্রলার চালকরা। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়েছিলো। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টির সমাধানের আশ্বাস দেওয়ার পর বেলা ১০ টা থেকে ট্রলার চলাচল শুরু করেছে।

অপরদিকে হামলায় আহত ট্রলার চালক সোহরাব হোসেন বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সরকার বেলতলা-চরমোনাই খেয়াঘাটের যাত্রী ভাড়া নির্ধারণ করেছে আট টাকা। অথচ গত ৫ আগস্ট থেকে চরমোনাই এলাকার একটি চক্র জোরপূর্বক সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে তিন টাকা কমিয়ে পাঁচ টাকা নেওয়ার জন্য ইজাদারকে চাঁপ প্রয়োগ করে আসছে। এনিয়ে বেশ কয়েক মাস থেকে ঘাট ইজারাদার বিষয়টি সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

ট্রলার শ্রমিকরা জানিয়েছেন, রবিবার (২২ জুন) দিবাগত রাতে স্থানীয় ইউপি সদস্য মো. মামুন ও তার সহযোগিরা পাঁচ টাকা হারে ভাড়া দিতে চাইলে ট্রলার চালক সরকার নির্ধারিত ভাড়া দাবি করেন। এসময় ইউপি সদস্য ও তার সহযোগিরা ট্রলার চালক সোহরাব হোসেনকে মারধর করে আহত করে।

এই ঘটনার প্রতিবাদে ঘাটের আজ সোমবার সব ট্রলার শ্রমিকরা একত্রিত হয়ে ভোর থেকে ট্রলার চলাচল বন্ধ রাখেন। ফলে দুইপাড়ের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

এ ব্যাপারে ইউপি সদস্য মো. মামুন বলেন, দীর্ঘদিন থেকে ঘাট ইজারাদার ট্রলারের চালকদের মাধ্যমে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে। তাদের এ অনৈতিক কর্মকান্ড বন্ধ করতে নিষেধ করায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, কার উপর কে হামলা চালিয়েছে তা আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com