বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে খুলেছে স্কুল

জাহিদ হোসাইন জুয়েল, বরিশাল
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫৮ বার
ফাইল ফটো
করোনা ভাইরাসের সংক্রমণের দীর্ঘ ১৭ মাস পরে আজ রোববার (১২ই সেপ্টেম্বর) সারাদেশে একযোগে খুলে দেয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান।
এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে বরিশালেও খুলে দেয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। সরেজমিনে এম এম মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রবেশদ্বারে দাঁড়িয়ে একজন শিক্ষক আগত সকল শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের তাপমাত্রা চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছেন।
আর বলে দিচ্ছন বামে যাও বেসিনে সাবান রাখা আছে। ক্লাস রুমে প্রতি বেঞ্চে দুইজন করে শিক্ষার্থী বসানো হয়েছে। সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করানো হচ্ছে।
প্রথমদিন তাই সকল শ্রেণির শিক্ষার্থীরাই বিদ্যালয়ে আসছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে পাঠদানের কারনে শুধুমাত্র পঞ্চম, দশম ও এস এস সি পরীক্ষার্থীদের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যন্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন শিফট করে নেয়া হবে।
সবাই সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করছেন। আর শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে প্রবেশদ্বারে তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে। মাস্ক. হ্যান্ডস্যানেটাইজারসহ করোনা সংক্রমন রোধে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বিদ্যালয়ের পক্ষ থেকে।
এম এম মজিদুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মিস্ত্রি বলেন, সরকারের সকল নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ ও পাঠদান করানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com