বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে খাবারে মেশানো হয় অজ্ঞান করা ওষুধ : চক্রের চার সদস্য গ্রেপ্তার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৭৯ বার

বরিশালে রান্না করা খাবারে অজ্ঞান করা ওষুধ মিশিয়ে গৃহকর্তীকে অচেতন করে সর্বস্ব লুটের সময় স্থানীয়দের সহায়তায় সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় বুধবার (১৮ জুন) দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি অসুস্থ গৃহকর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উত্তর বড়মগড়া গ্রামের।

থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, ওই গ্রামের বিজয় কবিরাজের বাড়িতে মঙ্গলবার রাতের খাবারের সাথে অজ্ঞান করা ওষুধ মিশিয়ে রাখে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। ওই খাবার খেয়ে বাড়িতে একাকি থাকা গৃহকর্তী শেফালী রানী (৪৫) অচেতন হয়ে পরেন।

এ সুযোগে চক্রের সদস্যরা ওই পরিবারের সর্বস্ত্র লুটের সময় গ্রামবাসীর সহায়তায় থানা পুলিশ সংঘবদ্ধ চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো-উজিরপুর উপজেলার হারতা গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে সুজন, চট্টগ্রামের আকবর শাহ থানার লতিফপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে আব্দুল কাদের, আগৈলঝাড়ার উত্তর বড়মগড়া গ্রামের মৃত মকবুল হোসেন বখতিয়ারের ছেলে মোসলেম এবং জাহাঙ্গীর আলম।

এ ঘটনায় বিজয় কবিরাজের ছেলে সাগর কবিরাজ বাদি হয়ে উল্লেখিত চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করার পর বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাশাপাশি রাতের খাবার খেয়ে অচেতন হওয়া বিজয় কবিরাজের স্ত্রী শেফালী রানীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com