মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৮৪ হাজার ৩০৩ পরীক্ষার্থী

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার

সারাদেশের সাথে একযোগে আজ বৃহস্পতিবার থেকে বরিশালেও শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানিয়েছেন, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬টি ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও জানিয়েছেন, এবার বিভাগের ছয় জেলার মোট ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে ৩৯ হাজার ৩৩৫ জন ছাত্র এবং ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, ইতোমধ্যে পরীক্ষার জন্য প্রয়োজনীয় উত্তরপত্রসহ সব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে। পাশাপাশি কেন্দ্রের বেঞ্চে সিট নম্বরও বসানো হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য নগরীসহ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে গণবিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রের দুইশ’ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

একইসাথে পরীক্ষা চলাকালীন আগামী ১৩ মে পর্যন্ত সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com