বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে এসএসসিতে পাসের হারে মেয়েরা এগিয়ে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৪৩ বার
ফাইল ফটো

বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি)
পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। বিগত বছরগুলোর ন্যায় গড় পাসের
হারে এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে।

বরিশালে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৯১ দশমিক ২৫ এবং ছেলে
শিক্ষার্থীদের পাসের হার ৮৯ দশমিক ১৭ শতাংশ।

পাশাপাশি ৬ হাজার ২১৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ৪ হাজার ৪ জন ছাত্র
জিপিএ-৫ পেয়েছে। বিষয়ভিত্তিক পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য
বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা।

বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৪৪৬টি স্কুল
থেকে ১ লাখ ১৩ হাজার ৬জন শিক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ
নিয়েছে।যারমধ্যে মাত্র ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, ‘বিগত বছরের চেয়ে পাশের
হার ও ফলাফল ভালো হয়েছে। তবে অন্য বোর্ডের তুলনায় তেমনটা নয়।

এর কারন হিসেবে তিনি বলেন, মহামারি কোভিড এর কারনে শিক্ষার্থীরা
বিদ্যালয়ে যেতে পারেনি, অনলাইনে ক্লাশ করতে হয়েছে। তারপরও সুযোগ ছিলো
কারন জেএসসি পরীক্ষার ফলাফলের হিসেব করে এসএসসির পরীক্ষার বেশ কয়েকটি
বিষয়ে ফলাফল হয়েছে। আর যে কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়েছে, সে বিষয়গুলোতে
সঠিকভাবে পরীক্ষা দিলে বরিশাল বোর্ডের ফলাফল আরো ভালো হতো। আর যারা খারাপ
করেছে তারা বই পড়েনি এটা বলা যায়।

গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠায়
এবারে বরিশাল বোর্ডে এ দু’টি বিষয়ে ফলাফল ভালো হয়েছে। আশা করি সামনে আরও
ভালো হবে। ’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com