বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে একদিনে শনাক্ত ৫৩৫, মৃত্যু ১২

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৬০৪ বার
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৫শ ৩৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১শ ৩১ জনে।

 

পাশাপাশি একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে পটুয়াখালীতে একজন, ভোলায় একজন,  পিরোজপুরে একজন এবং বরগুনায়  দু’জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩শ ৭৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

 

তিনি জানান, মোট আক্রান্ত ২৫ হাজার ১শ ৩১ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭শ ১১ জন।

 

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১শ ৮৬ জন নিয়ে মোট ১০ হাজার ৬শ ৮৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৮ জন নিয়ে মোট ৩ হাজার ১শ ২৭ জন, ভোলা জেলায় নতুন ৭১ জনসহ মোট ২ হাজার ৪শ ৮৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট ৩ হাজার ৪শ ৬৮ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ১শ ৫৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৪ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২শ ১০ জন।

 

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৬শ ৪৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৪৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬শ ৪৪ জনের মধ্যে ১৫ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

 

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ১৯ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩শ ৫ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১১৫ জন করোনা ওয়ার্ডে এবং ১৯০ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১শ ৮৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৬৮.৬১ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com