বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে ইয়াবাসহ আটক-৩

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৭৮৪ বার

বরিশালে র‌্যাব-৮ এর পৃথক অভিযানে ১ হাজার ২০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৪ জুলাই) সকালে র‌্যাবের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এরআগে রাতে গৌরনদী থানাধীন তারাকুপী এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা। এসময় ওই এলাকার বাসিন্দা মোঃ শাহ আলম চাপরাশী(৩৮) কে ৭৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

 

অপরদিকে  উজিরপুর থানাধীন মুন্সি তাল্লুকের টাকাবাড়ি স্টিল ব্রীজ সংলগ্ন এলাকার অভিযান চালিয়ে মোঃ রুবেল শেখ(২২)ও প্রফুল্ল রায়(২৫) কে ৪৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত ৩ হাজার ৪২০ টাকাসহ আটক করা হয়।

 

আটকৃত রুবেল উজিরপুর থানাধীন মশায় এলাকার মোঃ মুজিবর শেখের ছেলে ও প্রফুল্ল রায় জামবাড়ি এলাকার গনেশ রায়ের ছেলে।

 

আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ সাইফুল ইসলাম ও ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে গৌরনদী থানা এবং উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com