মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে প্রধান বিচারপতির আদালত পরিদর্শন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার

বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন তিনি। এসময় ইউএনডিপির প্রতিনিধি দলের সাত সদস্য উপস্থিত ছিলেন।

পরে তিনি ঘন্টাব্যাপী সময়ে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখান প্রতিনিধি দলকে।

বরিশাল জেলা ও দায়রা জজ মো ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ইউএনডিপি কর্তৃক আয়োজিত বিভাগীয় শহরগুলোতে আয়োজিত সেমিনারে অংশ নিচ্ছন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতায় আজ সর্বশেষ বরিশাল বিভাগে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। তারই পাশাপাশি দলটি বরিশাল আদালত পরিদর্শন করলেন।

তিন আরও জানান, এসময় বিচারপতি বরিশালের আদালতের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

একইসাথে ইউএনডিপির প্রতিনিধি দল এদেশের গরীব দুস্থদের বিচার প্রক্রিয়া যেন সহজে হয় তার আশা প্রকাশ করেন।

আদালত পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১ টায় নগরীর হোটেল গ্রান্ডপার্ক হলরুমে ইউএনডিপি কর্তৃক আয়োজিত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি এন্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনারে অংশ গ্রহন করেন প্রধান বিচারপতি।

সেমিনারে ইউএনডিপি প্রতিনিধি দলসহ বিভাগের জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারক আইনজীবী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com