বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

বরিশালে আলফা’র মামলার কপি আটকে রেখে চাঁদা দাবি; মারধর

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৩৩ বার

বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় সুমন ওরফে (কইতর সুমন) নামের এক যুবক, বরিশাল থ ৪-২৯ নাম্বারের গাড়ীর মামলার স্লিপ আটকে রেখে চাঁদা দাবি করেন।

থ্রি হুইলার শ্রমিক সজল কাজী বলেন আমার কাছ থেকে আমার গাড়ির মামলা ভাংগানোর কথা বলে এক মাস আগে পাচ হাজার টাকা নেয় সুমন এবং আমার গাড়ীর কাগজ আটকে রেখে টাকা চাইতে গেলে বিভিন্ন রকম হুমকি প্রদান করে।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে ।

প্রত্যাক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে সুমন নামে ঐ যুবক হত্যার উদ্দেশ্য লঞ্চঘাট প্রবেশ করে হামলার চেষ্টা করেন।

এসময় সজলের ডাকচিৎকারে স্থানীয় আলফা’র শ্রমিকরা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আহত সজলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ড্রাইভার স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়।

জানা গেছে, বরিশাল আলফা মাহেন্দ্রা শ্রমিক ইউনিয়নের শ্রমিকের সাথে চাঁদা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো।

তার সাথে স্থানীয় কিছু চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের সাথে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় সজলকে রাতের আঁধারে অতর্কীতভাবে হামলা চালায় সুমনসহ ১০/১৫ জন।

আহত সজল জানায় আমার সাথে তাদের বিরোধ শুধু চাঁদাবাজি নিয়া।আমি চাঁদাবাজিতে বাধা দিলেই ওরা আমার উপর চড়াও হয় এবং আমাকে বিভিন্ন শ্রমিককে চাঁদাবাজ সুমন কুপিয়ে আমাকে ও তাদের জখম করে।

আহত শ্রমিক জানান, আমাদের গাড়িও চলতে দেয় না এরা।তাদের নিয়মিত চাঁদা দিলে গাড়ি চলবে, না দিলে চলবে না। এই ঘটনায় চলতি বছরের নভেম্বরের ১৯ /১২-২০২১ তারিখ বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলাও করেন আহত সজল। মামলার সংবাদ পেয়ে আরো ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায় চাঁদাবাজরা।

এঘটনায় পরিমল চন্দ্র দাস শ্রমিক লীগের সভাপতির বক্তব্যের জন্য ফোন দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

অভিযুক্ত সুমনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাতুজ্জামানকে মুঠোফোনে কল দিলে বলেন, বিষয়টি আমার জানা নেই তবে আমি দেখছি।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিমুল করিম জানান, ঘটনা আমি শুনেছি এবং অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com