শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বরিশালের পুকুর থেকে পাঁচটি পাইপ গান উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ বার

পুকুর থেকে ব্যাগ ভর্তি দেশীয় তৈরি পাঁচটি পাইপ গান উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরাস্থ রহমতপুর ইউনিয়ন পরিষদের পিছনের খান বাড়ির পুকুর থেকে ব্যাগ ভর্তি ওই অস্ত্র উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার বলেন, দুপুরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছিল।

এ সময় খান বাড়ির নারীরা শিশুদের কাছ থেকে ব্যাগটি নিয়ে অস্ত্র দেখতে পায়। তাৎক্ষনিক তারা পুলিশকে খবর দেয়ার পর এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও ওসি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com