শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালের গৌরনদীতে মাইক্রোবাস চালক নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ বার
ফাইল ফটো

বরিশাল জেলার গেীরনদীতে ঢাকাগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ইউসুফ মিয়া (৩৬) নামের এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। নিহত ইউসুফ ভোলা জেলার লালমোহন উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের মোঃ বাদশা মিয়ার পুত্র। বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের  গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, ঢাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বরিশাল নগরীতে আসেন মাইক্রোবাস চালক ইউসুফ। বুধবার রাতে বরিশাল থেকে যাত্রীশুন্য মাইক্রোবাস নিয়ে ঢাকায় যাচ্ছিলেন সে (ইউসুফ)।

পথিমধ্যে দক্ষিণ মাহিলাড়া এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে সে (ইউসুফ) গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com