মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরগুনা পৌরসভার বাজেট ঘোষণা

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৮৭৩ বার

বরগুনা পৌরসভাকে সেবামুখী একটি আধুনিক স্বনির্ভর পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭জুন) সকাল ১০ টায় বরগুনা পৌরসভা মিলনায়তন কক্ষে পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ১১৬ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৫২৪.৬৪ পয়সা এ বাজেট ঘোষণা করেন।

 

ঘোষিত এ বাজেটে আয় এবং ব্যয় একই ধরা হয়েছে। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৬ কোটি ২০ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা ৬৪ পয়সা। আয়ের খাতগুলো হচ্ছে, উন্নয়ন সহায়তা মজুরি, বিএনডিএফ অর্থায়নে উন্নায়ন, প্রকল্পের অর্থায়নে উন্নয়ন, পানি সরবরাহ প্রকল্প, রাজস্ব বাজেটের আওতায় উন্নয়ন কর্মসূচী, ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, রাজস্ব তহবিল থেকে প্রাপ্তি ও রাস্তা কর্তনের ক্ষতিপূরণ।

 

বাজেটে ব্যয়ের খাত ধরা হয়েছে, প্রকল্প অর্থায়নে উন্নয়ন, পানি সরবরাহ প্রকল্প, রাজস্ব বাজের আওতায় উন্নয়ন কর্মসূচী ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প। বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।সভাপতিত্ব করেন পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। এছাড়া পৌর কাউন্সিলর, পৌর নাগরিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com