বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ববি’র বিজয় হলের প্রভোষ্টের পদত্যাগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিজয়-২৪ হলের প্রভোষ্টের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান।

আজ মঙ্গলবার তিনি একটি লিখিত পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে দাখিল করেছেন।

উপাচার্য বরাবরে লিখিত ওই পদত্যাগপত্রে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান উল্লেখ করেন, অদ্য ২৯ এপ্রিল থেকে বিজয়-২৪ হলের প্রভোষ্টের (ভারপ্রাপ্ত) পদ থেকে পদত্যাগ করার বিষয়। পত্রে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্যকে অনুরোধ জানালেও পদত্যাগ করার কোন কারণ উল্লেখ করেননি।

তবে ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মেহেদী হাসান একজন ছাত্র বান্ধব শিক্ষক ও কর্মঠ মানুষ। সম্প্রতি ক্যাম্পাসে চলমান নানান জটিলতার মাঝে তার এ পদত্যাগের বিষয়টির কারণ ছাত্র-শিক্ষককের কেউ তেমনভাবে বুঝতে পারছেন না।

তবে শিক্ষকদের একাংশ বলছেন, দায়িত্বপূর্ণ পদে যথাযথভাবে কাজ করার সুযোগ না পাওয়ায় প্রভোষ্টের (ভারপ্রাপ্ত) পদ থেকে মেহেদী হাসান পদত্যাগ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com