মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ববিতে বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২০৭ বার

আজ ১২ মে শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের অত্যাধুনিক ল্যাব ও গবেষণা মাঠ ব্যবহারের সুযোগ পাবে।

এছাড়া এর মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও টেকনোলজি ট্রান্সফারের দ্বার উন্মোচিত হলো।

সমঝোতা স্মারকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছাদেকুল আরেফিন ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু ও ড. মোহাম্মদ ইমরান খান চৌধুরী স্বাক্ষী হিসাবে স্বাক্ষর প্রদান করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (বহিরাঙ্গন), জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ সমূহের চেয়ারম্যানবৃন্দ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com