শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

বন্যার পানিতে জেলাগুলো জলাশয়ে পরিণত হয়েছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার

তীব্র বন্যায় পুরি অচল হয়ে পড়েছে বন্যা কবলিত জেলাগুলো। প্রতিটি পানি আর পানি কোনটি সড়ক কোনটি জলাশয় বোঝার কোন উপায় নেই।

ফেনী জেলাতে স্মরন কালের ভয়াবহ বন্যাবয়ে যাচ্ছে।

বিশলাখ লোক পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও গোমতী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে ফেনী জেলার বিশ লাখ লোক পানিবন্দি।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, গ্যাসনেই, পানি নেই,মোবাইল নেট বন্ধ, সকল যোগাযোগ বিচ্ছিন্ন। শহরের ভীতিকর অবস্থা।

শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। মানুষের হাহাকারে বিভীষিকাময় অবস্থা। বানবাসিরা নিরাপদে সরিয়ে নিয়ে গেলেও খাদ্য সংকট তৈরি হয়েছে।

এপর্যন্ত কতজন মারা গেছে কোন তথ্য নিশ্চিত করা যায়নি।জরুরি ঔষধ পানি শুকনো খাবারের প্রয়োজন। সকলকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান ভুক্তভোগীরা।

এটিকে অসহায় মানুষদের ও বিভিন্নভাবে জরুরি দ্রব্য সামগ্রী পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনী হেলিকপ্টার যোগে সহায়তা করে যাচ্ছেন।

এমন সহায়তা প্রতিদিনই তারা তবে এর মধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তাদের সাধ্যমত বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

শুকনো খাবার থেকে শুরু করে পোশাক ও স্বাস্থ্য সেবাও দিয়ে যাচ্ছেন অনেকে। তবে বন্যা দুর্গতদের সংখ্যা অনেক বেশি হবার কারণে ডিম খেতে হচ্ছে সাধারণ স্বেচ্ছাসেবীদের।

সমস্যা দ্রুতই সমাধান হবে এমনটি মনে করছেন সমাজ সেবীরা। তারা বলছেন ইতোমধ্যে রাষ্ট্রযন্ত্র থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাই অসহায় মানুষের পাশে তাদের সকল মৌলিক চাহিদাগুলো পূরণ করার লক্ষ্যে কাজ করছেন বর্তমান সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com