শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ফ্রিজে পঁচা মাংস কলারোয়ার ঢাকা হাজি বিরিয়ানিকে তিন হাজার টাকা জরিমানা

মো. জাহিদুল ইসলাম, সাতক্ষীরা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৩১ বার
সাতক্ষীরা কলারোয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে ঢাকা হাজীর বিরিয়ানিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর খাদ্য ফ্রিজের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে হোটেল মালিক সাইফুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে  ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানটি পরিচালনা করেন কলারোয়া  উপজেলার সহকারী কমিশনার ভূমি ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন৷
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  উপজেলার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশ্ববর্তী এলাকার ঢাকা হাজি বিরিয়ানির রান্নাঘরের ফ্রিজ থেকে পলিথিনে রাখা দীর্ঘদিনের পঁচা মাংস ও  অস্বাস্থ্যকর ময়লা যুক্ত বিরিয়ানি খাদ্য  উদ্ধার করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা হাজি বিরিয়ানির মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন বলেন, দীর্ঘদিন যাবৎ অসাধু উপায়ে ক্রেতাদের নিকট অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঢাকা হাজীর বিরিয়ানিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর খাদ্য ফ্রিজের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু হোটেল মালিক সাইফুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা  হয়েছে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com