মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ফেনীতে বন্যা দূর্গত এলাকায় ধর্ম উপদেষ্টার ত্রাণ বিতরণ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার

বন্যাদুর্গত ফেনীর বিভিন্ন এলাকায় ১০০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান। ফেনী ও কুমিল্লা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে ফেনীর সদর উপজেলার সিলোনীয়া মাদরাসা আশ্রয়ণ পরিদর্শনে এসে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান বলেন, ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা বিভিন্ন পয়েন্টে সরেজমিনে পরিদর্শন করেছি এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। আশা করছি খুব দ্রুত এ সংকট কেটে যাবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, বন্যায় মানুষজন ঘরবাড়ি ছেড়ে মসজিদ মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। বন্যা দূর্গতদের সাহায্যার্থে এদেশের আলেম ওলামা ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। আমি তাদের সাধুবাদ জানাই। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন সকলে। এটাই আমাদের বড় শক্তি। সকলের সহযোগিতায় আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। জাতির যে কোন দুর্যোগে এদেশের আলেম ওলামারা সবার আগে এগিয়ে আসেন এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি আমাদের জন্য গর্বের বিষয়।

এসময় তিনি সিলোনীয়া মাদরাসা আশ্রয়ণ কেন্দ্রের জন্য মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুদ্দিন কাসেমীর কাছে ১০০ প্যাকেট ত্রাণসামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এছাড়া পদুয়ার বাজারে ৩ শ প্যাকেট, মধুপুর জামে মসজিদ এলাকা ৩০০ প্যাকেটসহ মোট ১০০০ প্যাকেট ত্রাণসামগ্রূ বিতরণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com