মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ফেনসিডিলসহ পুলিশের এক কনস্টেবল গ্রেফতার

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৩১৯ বার
ছবি-ফাইল ফটো

লালমনিরহাটের কালীগঞ্জে ৭০ বোতল ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হুমায়ুন কবির হাতীবান্ধা হাইওয়ে থানার কনস্টেবল পদে কর্মরত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক খায়রুল বাশার বাংলানিউজকে এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ ও সাংবাদিক স্টিকার লাগানো গাড়িতে ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক পরিবহন করে রংপুরসহ সারাদেশে পাঠানো হচ্ছে এমন গোপন তথ্য পেয়ে কাকিনা মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় অধিদপ্তর লালমনিরহাটের একটি দল। এ সময় সন্দেহ হলে রংপুরগামী একটি মোটরসাইকেলের গতি রোধ করা হয়।

পরে মোটরসাইকেল ও আরোহী পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরকে তল্লাশি করলে ৭০ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় হুমায়ুন কবিরের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com